আমাদের পরিচিতি ও কার্যক্রম
দ্বীনি ও আধুনিক শিক্ষা
চেয়ারম্যানের বক্তব্য ও পরিচিতি
বিসমিল্লাহির রাহমানির রাহিম
হাফেয মাওঃ কারীঃআবু তাহের গুলজারী
অনলাইন মাদ্রাসার চেয়ারম্যানের বক্তব্য
চেয়ারম্যানের বক্তব্য
সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ—আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজ অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতার সাথে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ধর্মীয় ও আধুনিক শিক্ষার এক সুষম সমন্বয়ে আমাদের অনলাইন মাদ্রাসা যে যাত্রাপথ শুরু করেছিল, মহান আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ায় তা আজ একটি সফল প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, নৈতিক চরিত্র গঠন এবং বয়সোপযোগী শিক্ষা প্রদানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার ফলাফল আজ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে।
আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের মাদ্রাসার প্রায় ৩০ জন মেধাবী শিক্ষার্থী ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গৌরবময় পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি, জাতীয় পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের অর্জিত পুরস্কারের সংখ্যা ৫০০-এর অধিক। এই অর্জন কেবল আমাদের প্রতিষ্ঠানের জন্যই নয়, বরং সমগ্র জাতির জন্যই অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়।
এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সম্মানিত অভিভাবকদের অসামান্য সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়। আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা ও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
আগামী দিনগুলোতেও আমরা এই ধারা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের এই ধর্মীয় সেবাকে কবুল করুন এবং আমাদের শিক্ষার্থীদের উভয় জগতে সফলতা দান করুন। আমিন।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
‘মুকাদ্দামাতুল কুরআন ইসলামি একাডেমি’ একটি শীর্ষস্থানীয় ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান, যা কুরআন হিফজ (মুখস্থকরণ), বিশুদ্ধ তাজবীদ এবং সমন্বিত আধুনিক সাধারণ শিক্ষার ক্ষেত্রে উৎকর্ষ সাধনে নিবেদিত। আমাদের মূল লক্ষ্য হলো কুরআন ও সুন্নাহর শাশ্বত শিক্ষায় সমৃদ্ধ করে শিক্ষার্থীদের নৈতিকভাবে সৎ, আধ্যাত্মিকভাবে আলোকিত এবং বুদ্ধিবৃত্তিকভাবে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা। জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ, কারি এবং দক্ষ শিক্ষাবিদদের তত্ত্বাবধানে পরিচালিত এই একাডেমিটি একটি শান্ত ও সুশৃঙ্খল আবাসিক পরিবেশ, শারীরিক ও মানসিক সুস্থতার সামগ্রিক পরিচর্যা, আরবি ও ইংরেজি ভাষায় উন্নত দক্ষতা এবং শিক্ষাগত ও আধ্যাত্মিক উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যে নিয়মিত প্রতিযোগিতামূলক কার্যক্রমের সুবিধা প্রদান করে।
আন্তর্জাতিক মানের তাজবীদ
বিশুদ্ধ মাশক ও তালিম
অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক
আন্তর্জাতিক ক্বারীগণ
বিশেষত্ব, প্রাতিষ্ঠানিক সুবিধা ও হিফজ পাঠ্যক্রম
কুরআনুল কারীমের বিশুদ্ধ হিফজ ও আধুনিক সমন্বিত শিক্ষার পরিপূর্ণ দিকনির্দেশনা
আমাদের বিশেষত্ব
- হিফয শুরুর পর তিন বছরে সম্পূর্ণ কুরআন হিফযের ব্যবস্থা ।
- হিফযের পাশাপাশি ক্লাসভিত্তিক বাংলা, গণিত, ইংরেজি ও আরবি বিষয় শিক্ষা প্রদান ।
- তাজবীদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ ।
- জাতীয় ও আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতায় অংশগ্রহণ ।
- প্রবাসী অভিভাবকগণের সন্তানদের দায়িত্বগ্রহণ ।
- আন্তর্জাতিক পর্যায়ের হাফেয ও ক্বারীগণ কর্তৃক সরাসরি প্রশিক্ষণ ।
আমাদের বৈশিষ্ট্য
- ইসলাম ও আধুনিকতার সমন্বয় ।
- আধুনিক হোস্টেল ব্যবস্থাপনা ।
- অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত ।
- মনোরম ও নিরিবিলি পরিবেশ ।
- নৈতিক মান উন্নয়নে বিশেষ কার্যক্রম ।
- বিনোদনের সু-ব্যবস্থা ।
- প্রতিদিন রুচিসম্মত নাস্তা ও স্বাস্থ্যসম্মত উন্নত খাবার পরিবেশন ।
- কম্পিউটার শেখার ব্যবস্থা ।
- শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্বারোপ ।
- আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন পর্যায়ক্রমে ।
- শিশুদের সহজ সরল উপায়ে শিক্ষাদান ।
- সিডি-ভিসিডির মাধ্যমে তিলাওয়াত শ্রবণ ।
- শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার সু-ব্যবস্থা ।
হিফয শিক্ষা কার্যক্রম
- সাপ্তাহিক সবিনা ।
- মাসিক পরীক্ষা ।
- হিফয প্রতিযোগিতা ও বিজয়ী ছাত্র-শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ ।
- আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতা ।
- জাতীয় ও আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতায় অংশগ্রহণ ।
- আন্তর্জাতিক মানের হাফেয দ্বারা হদর প্রশিক্ষণ ।
- হিফয পড়ার মান উন্নয়নের জন্য হদর প্রতিযোগিতা ও পুরষ্কার প্রদান ।
- হুসনে সওত মাহফিল ।
- নিয়মিত মাশকের ব্যবস্থা ।
- তাহাজ্জুদ সালাতে খতমে কুরআন ।
- হিফয সমাপনকারীদের সনদ প্রদান ।
হাফেজ ক্বারী মাওঃ আবু তাহের গুলজারী সাহেবের ছাত্রদের কৃতিত্ব
- ২০০৭ সালে দুবাই বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন।
- ২০০৭ সালে সৌদি আরব বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ৫ম স্থান অর্জন।
- ২০০৮ সালে জর্ডান বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ৪র্থ স্থান অর্জন।
- ২০০৯ সালে মিশর বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন।
- ২০১০ সালে দুবাই বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ২য় স্থান অর্জন।
- ২০১০ সালে আলজেরিয়া বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ৪র্থ স্থান অর্জন।
- ২০১২ সালে সৌদি আরব বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন।
- ২০১৫ সালে সৌদি আরব বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ২য় স্থান অর্জন।
- ২০১৬ সালে তুরস্ক বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন।
- ২০১৬ সালে কাতার বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ২য় স্থান অর্জন।
- ২০১৭ সালে তুরস্ক বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ৪র্থ স্থান অর্জন।
- ২০১৭ সালে কাতার বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ২য় স্থান অর্জন।
- ২০১৮ সালে কাতার বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ২য় স্থান অর্জন।
- ২০১৯ সালে ইরান বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ৪র্থ স্থান অর্জন।
- ২০১৯ সালে আলজেরিয়া বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ৪র্থ স্থান অর্জন।
- ২০২০ সালে ইরান বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ অর্জন।
- ২০২২ সালে তাতারস্থান বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় ৪র্থ স্থান অর্জন।
- ২০২২ সালে ইরান বিশ্ব হিফযুল কুরআন অনলাইন প্রতিযোগীতায় ৭ম স্থান অর্জন।
- ২০২৩ সালে আমেরিকান বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগীতায় অংশগ্রহণ।
৩ বছরে সম্পূর্ণ কুরআন হিফজ ও ক্লাসভিত্তিক আধুনিক শিক্ষা
আন্তর্জাতিক মানের হাফেজ-ক্বারী দ্বারা পরিচালিত এবং প্রবাসী অভিভাবকদের সন্তানদের জন্য রয়েছে বিশেষ যত্নশীল আবাসিক ব্যবস্থা।
অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ
জাতীয় ও আন্তর্জাতিক মানের হাফেজ, ক্বারী ও দক্ষ শিক্ষকমণ্ডলী